তাসকিন ইমরান খান 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

সাউথইস্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী 'ফার্মা ফেস্ট ২০২৫' ।বাংলাদেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৭০০-এর বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হয় ।উপস্থিত ফার্মেসী বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠানটি বিশেষভাবে উল্লেখ্য । 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিএমডি ও সিইও মুহাম্মদ হালিমুজ্জামান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জাকির আহমেদ চৌধুরী । 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ইউসুফ মাহবুবুল ইসলাম এবং সঞ্চালনা করেন  ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইসরাত জাহান বুলবুল ।