তাসকিন ইমরান খান, সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিনিধি 

সাউথইস্ট ইউনিভার্সিটি(এসইইউটি)-এর ১৩৯তম সভা অনুষ্ঠিত হয়েছে ।গত ২২ সেপ্টেম্বর সোমবার ইউনিভার্সিটির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে সভাটি অনুষ্ঠিত হয় । 

এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম ।ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন । 

বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয় । আলোচনায় বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলোর মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায় । 


আরও পড়ুন - বুটেক্স সাহিত্য সংসদের আয়োজনে শুরু হয়েছে লোকজ উৎসব “অরণ্যের সুর ~ ফোক ফেস্ট ২.০”


সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা দেওয়া হয় । 

উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড শিল্প সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ ও টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয় ।