মৌলভীবাজার সদর উপজেলার শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জলাতঙ্ক রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক "রেবিস সচেতনতা সেমিনার" অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার সদর উপজেলার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।সেমিনারে জলাতঙ্ক রোগের কারণ, লক্ষণ এবং এ থেকে বাঁচার উপায় সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়।
সচেতনতামূলক আলোচনা শেষে শিক্ষার্থীদের নিয়ে একটি তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।উক্ত সচেতনতামূলক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর মৌলভীবাজার উপজেলা (চেয়ারম্যান) নাজমুল ইসলাম ফাহিম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ভিবিডি-র স্থানীয় স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
----------------------------------------
মৌলভীবাজার প্রতিনিধি / মো:আনিছ হামজা