আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনার আমার ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকার ঠিক একই ভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য নীল নকশা শুরু করেছে। পুলিশ ভাইয়েরা আপনারা আর কোন রাজনৈতিক দলের তাবেদার হয়েন না। জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন দপ্তরের প্রশাসক করে বসিয়েছে। দেশ গড়তে জুলাই জাগরন পথসভায় চুয়াডাঙ্গায় হাসনাত আব্দুল্লাহ এমপি উপরোক্ত মন্তব্য করেন। সোমবার(২৭ জুলাই ) রাতে ৭ টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
দেশ গড়তে জুলাই জাগরণ এই শ্লোগান চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টি পথসভা করেছে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পথসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণঅঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহবায়ক নুসরাত তাবাসুম এমপি, যুগ্ন আহবায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।
পথসভায় চুয়াডাঙ্গা জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
---------------------------------
তৌহিদ তুহিন / চুয়াডাঙ্গা প্রতিনিধি