পঞ্চগড় জেলা লেদ ওয়েল্ডিং শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- রাজ: ২৮২৯) দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ উপলক্ষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত ফলাফলে কার্যনির্বাহী কমিটির ১০টি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে আবু তাহের, সহ-সভাপতি পদে আলিউল ইসলাম, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মানিক, সহ-সাধারণ সম্পাদক পদে শামীম ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে  হৃদয় ইসলাম, অর্থ সম্পাদক পদে মছাদেকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাকিব ইসলাম, প্রচার সম্পাদক পদে বিপ্লব  হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর জামাল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে সাজু ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রনিক এবং নির্বাচন কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান মজনু স্বাক্ষরিত ফলাফলে উল্লেখ করা হয়, মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের সময়সীমা শেষে প্রতিটি পদে একজন করে বৈধ প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এদিকে, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র শ্রমিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ।

----------------------------------
আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি