দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ ও প্রকাশ কার্যক্রম আরও বিস্তৃত করতে Daily Bangladesh Aspect-এ প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে আগ্রহী, দায়িত্বশীল ও উদ্যমী তরুণ-তরুণীদের জেলা প্রতিনিধি, উপজেলা প্রতিনিধি ও ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে অনলাইন নিউজ পোর্টালটি।
নিজ নিজ এলাকার রাজনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, খেলাধুলা, উন্নয়ন, মানবিক কর্মকাণ্ডসহ গুরুত্বপূর্ণ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ সংগ্রহ করে পাঠানোর পাশাপাশি সংবাদ লেখার দক্ষতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়দের অগ্রাধিকার দেওয়া হবে।
যোগ্যতা:
🔹 ন্যূনতম এইচএসসি পাস হতে হবে।
🔹 সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
🔹 বাংলা ভাষায় লেখা ও সংবাদ লেখার ক্ষেত্রে পারদর্শী হতে হবে।
🔹 সংবাদ সংগ্রহ ও তথ্য যাচাইয়ে দায়িত্বশীল হতে হবে।
🔹 নিজ নিজ এলাকার সংবাদ ও ঘটনাবলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
🔹 সাংবাদিকতার প্রতি আগ্রহ ও কাজ করার মানসিকতা থাকতে হবে।

Daily Bangladesh Aspect-এর সঙ্গে যুক্ত হয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজ এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ দেশব্যাপী তুলে ধরার সুযোগ থাকছে।
পদসমূহ:
🔹 জেলা প্রতিনিধি
🔹 উপজেলা প্রতিনিধি
🔹 ক্যাম্পাস প্রতিনিধি

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের +880 1613-009973 (watsapp) নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।