ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে তথ্য ও সেবা ডেস্ক স্থাপন করেছে কবি নজরুল সরকারি কলেজ, ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী পরিচালিত এ সেবা ডেস্ক থেকে ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত তথ্য, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় নিয়োজিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভর্তি পরীক্ষায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমিয়ে একটি সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পরীক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

--------------------------------------
কাউসার আহমেদ / কবি নজরুল কলেজ প্রতিনিধি