চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটটি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। যার বাজার মূল্য এককোটি ৭৬ লাখ টাকা প্রায়। বুধবার বিকালে উপজেলার মুন্সিপুর গ্রাম থেকে স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
আটক মিজানুর রহমান দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের সোলেমান মোল্লার ছেলে।
চুয়াডাঙ্গা ছয় বিজিবি পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টল দল অবস্থান নেয়। বিকালে এক ব্যক্তি মোটরসাইকেল যোগে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেল যোগে মুন্সিপুর সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। মুন্সিপুর বিওপির সামনে পৌঁছালে মোটরসাইকেল চালককে দাড়ানোর জন্য সিগন্যাল দেয় বিজিবি। পরে তার দেহ তল্লাশি করে কোমরে রাখা টেপ দিয়ে মোড়ানো আটটি স্বর্ণের বার উদ্ধার করে।
তিনি আরো জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।
---------------------------------
তৌহিদ তুহিন / চুয়াডাঙ্গা প্রতিনিধি