তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগকে উৎসাহিত করতে দেশের এডটেক (EdTech) স্টার্টআপ ‘চর্চা’ (Chorcha)-কে ১০ লাখ টাকার সরকারি অনুদান প্রদান করা হয়েছে।


সোমবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তারেক রহমান চর্চার প্রতিনিধিদের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


চর্চা বাংলাদেশের একটি AI-ভিত্তিক ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা প্ল্যাটফর্ম, যা এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের আধুনিক ও কার্যকর শিক্ষাসেবা প্রদান করে।


বর্তমানে প্ল্যাটফর্মটিতে ৩০ লাখেরও বেশি প্রশ্ন, লাইভ মক টেস্ট এবং রিয়েল-টাইম প্রতিযোগিতামূলক ফিচার রয়েছে। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও কার্যকর শেখার অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই অনুদান শুধু ‘চর্চা’র অগ্রযাত্রাকেই বেগবান করবে না, বরং দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ও শিক্ষা প্রযুক্তি খাতের বিকাশেও ইতিবাচক প্রভাব ফেলবে।



------------------------------------

ঈশান মাহমুদ / এনবিআইইউ প্রতিনিধি