পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায়  লটকনের লোভ দেখিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী বৈদ্যনাথ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

গুরুতর আহত অবস্থায় শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


গত বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগী পাড়া গ্রামে এঘটনাটি ঘটে।


শিশুর চাচাতো ভাই ও ভাবি বলেন, গত বৃহস্পতিবার বিকেলে একই এলাকার বৈদ্যনাথ নামে এক ব্যক্তি

শিশুটিকে লটকনের লোভ দেখিয়ে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে।


বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয় বৈদ্যনাথ। ভয়ে শিশুটিকে কাউকে কিছু বলেনি। পরবর্তীতে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে। ধর্ষণের ঘটনাটি  বৈদ্যনাথের ছোট ভাইয়ের ছেলে জানায়, তার চাচা বৈদ্যনাথ শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।


 শিশুর অবস্থা খারাপ হওয়ায় শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় শিশুটিকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন।  পরে শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে শুক্রবার রাত সাড়ে ১০ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের দ্বায়িত্বরত চিকিৎসক মো: মিনজানুল হক জানান, শুক্রবার বিকেলে দেবীগঞ্জ থেকে আমাদের এখানে একটি শিশুকে ভর্তি করা হয়েছে। তাদের অভিযোগ ছিলো শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। আমরা পরীক্ষা -নিরীক্ষা করেছি এবং সোয়াব নিয়েছি পরীক্ষা -নিরীক্ষা করার জন্য। আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এখানে ভর্তি রেখেছি। বর্তমানে শিশুটি ভালো আছে। আমরা চিকিৎসা দিচ্ছি।


----------------------------------------

আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি