ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে প্রভাষক পদে নতুন তিন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ২৭৪তম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগ দেওয়া হয়। 

নিয়োগপ্রাপ্তরা হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে আতিকুর রহমান ও ফাহাদ হোসেন এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে রুকাইয়া আক্তার।

নিয়োগপ্রাপ্তরা ৯ম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী মূল বেতন ও অন্যান্য ভাতা পাবেন। এছাড়া অন্যান্য শর্ত মেনে নিয়োগপত্র প্রাপ্তির এক মাসের মধ্যে যোগদানপত্র দাখিল করতে হবে।

------------------------------------
মোহাম্মদ সবুজ / ইসলামী বিশ্ববিদ্যালয়