মাগুরা প্রতিনিধি :

মাগুরার শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিহতের লক্ষ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে শ্রীপুর সরকারি এম.সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা এতে অংশ নেন।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল ইসলাম ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব লিটু বিশ্বাসসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আয়োজকদের দাবি, আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এ কর্মসূচির আয়োজন করেছেন।