ডেস্ক রিপোর্ট :
বিশ্বকাপ এলেই আর্জেন্টিনার জার্সি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ বেড়ে যায়। এবার অনেকের নজর কাড়ছে জার্সির পেছনে লেখা ‘১৮৯৩’ সংখ্যা। অনেকেই জানতে চাইছেন, এর অর্থ কী?
আসলে ১৮৯৩ সালেই আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল সংস্থা। আর্জেন্টিনার ফুটবলের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যকে স্মরণ করতেই নতুন জার্সিতে এই সংখ্যাটি যুক্ত করা হয়েছে।
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে তৈরি করা জার্সিতে ‘১৮৯৩’ লিখে আর্জেন্টিনার ১৩০ বছরের বেশি ফুটবল ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছে এএফএ ও জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ।
এছাড়া জার্সির লোগোর ওপরে থাকা তিনটি তারকা আর্জেন্টিনার ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্মারক।
তাই মেসির জার্সিতে থাকা ‘১৮৯৩’ কোনো খেলোয়াড়ের নম্বর নয়, বরং আর্জেন্টাইন ফুটবলের জন্ম ও গৌরবময় ইতিহাসের প্রতীক।