সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বাংলা বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, নিবাহী পরিচালক রিয়াজ মোহাম্মদ, রেজিস্ট্রার ড. মো. আজিজার রহমান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সায়মা আক্তার, সহযোগী অধ্যাপক ড. এইচ এম আক্তার জাহান, প্রভাষক মোসা. মাহমুদা তাসনিম, মিম সুমি এবং বিভাগের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
-----------------------------
ঈশান মাহমুদ / এনবিআইইউ