পঞ্চগড়ে নাট্য সংগঠন ‘ভূমিজ’-এর উদ্যোগে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মে) বিকেলে পঞ্চগড় নজরুল পাঠাগারের ডিবেট ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগারের সভাপতি ও জেলা প্রশাসক মো. শুকরিয়া পারভীন।

অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম হাসান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ. হাসান প্রধান এবং পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল।

এ সময় অ্যাডভোকেট এ. হাসান প্রধান রচিত “পঞ্চগড় জেলা: ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনা” শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিজের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার।

সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনিযুক্ত উপাচার্যের সফলতা কামনা করেন এবং অঞ্চলের উচ্চশিক্ষার বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


--------------------------------

(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি