পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে দিনব্যাপী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ২৬ মে ২০২৬ ময়নাগুড়ি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।



উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু-পাথর উত্তোলনের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংশ্লিষ্ট এলাকার চা বাগান ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ এবং পরিবেশ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেয় সদর উপজেলা প্রশাসন, সদর থানার পুলিশ, বিজিবি সদস্য, সদর উপজেলা এলজিইডি অফিস এবং বন বিভাগের কর্মকর্তারা।
সদর উপজেলার সাতমেড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বোদাপাড়া ও ভেলকুপাড়া এলাকার করতোয়া নদীতে অভিযান পরিচালনাকালে শ্রমিকরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নদীর অপর পাড় দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে নদীর তীর ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত করে অবৈধ বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত ৮টি নৌকা ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত নৌকা ও মেশিন গ্রাম পুলিশ এবং বিজিবি সদস্যদের সহায়তায় উদ্ধার করে প্রকাশ্যে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
সময় ভবিষ্যতেধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং স্থানীয় গ্রামবাসীর মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়

--------------------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি