ঝিনাইদহের আলোচিত ঘটনায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (২৫ মে) সকালে তিনি কারাগার থেকে মুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।
রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে পুলিশ তাকে আটক করে। জানা গেছে, সেখানে তিনি একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন।
পুলিশ জানায়, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।