মাগুরার শ্রীপুর উপজেলার সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের পর কলাবাগানে নিয়ে গ ণ ধ র্ষ ণ এবং ধ র্ষ ণে র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নৃ শং স ঘটনায় ৫ জনকে আ সা মি করে মামলা দায়েরের পর পুলিশ ইতিমধ্যেই সব আ সা মি কে গ্রে ফ তা র করেছে।
ঘটনার আটককৃত ৫ আ সা মি হলেন: ১. মোঃ সৌরভ (২১), পিতা: বদর আলী শেখ, সাং: বিলনাথুর। ২. অনিক (১৯), পিতা: সেলিম, সাং: বিলনাথুর। ৩. রানা বিশ্বাস (২০), পিতা: মৃত শহিদ বিশ্বাস, সাং: ইছাপুর। ৪. নয়ন শেখ (১৯), পিতা: ফজলু শেখ, সাং: বিলনাথুর। ৫. মোঃ হুসাইন (বয়স উল্লেখ নেই), পিতা: মোঃ জিল্লুর রহমান, সাং: বিলনাথুর। স্থানীয় সূত্রে জানা গেছে সকলেই মাগুরা জেলার শ্রীপুর উপজেলার বাসিন্দা।