মাগুরা প্রতিনিধি :

স্বাদ ও গুণগত মানের কারণে মাগুরার লিচু দেশের অন্যতম জনপ্রিয় ফল হিসেবে পরিচিত। বিশেষ করে হাজরাপুরের লিচু জি আই স্বীকৃতি পাওয়ার পর এর চাহিদা আরও বেড়েছে।

চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে মাগুরার লিচু। আবহাওয়া ভালো থাকায় এ বছর ফলনও মোটামুটি ভালো হয়েছে। এতে খুশি চাষি ও ব্যবসায়ীরা।

মাগুরা সদর উপজেলায় তিন হাজারের বেশি বাণিজ্যিক লিচু বাগান রয়েছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর চাষও ব্যাপক জনপ্রিয় হয়েছে। বিভিন্ন জেলা থেকে পাইকাররা আগাম বাগান কিনতে আসছেন।

লিচুর মৌসুমকে ঘিরে স্থানীয়ভাবে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। বাগান পরিচর্যা, লিচু সংগ্রহ ও বাজারজাতকরণে কাজ পাচ্ছেন অনেক শ্রমিক।

বর্তমানে দেশি লিচু প্রতি শত ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। উন্নত জাতের লিচুর দাম আরও বেশি। কৃষি বিভাগের আশা, এ বছর মাগুরায় প্রায় ৮৫ কোটি টাকার লিচু বাণিজ্য হতে পারে।