মাগুরা প্রতিনিধি :
শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে একটি অ্যাডভেঞ্চার ক্যাম্প ১৮ এপ্রিল ২০২৬ তারিখে সফলভাবে অনুষ্ঠিত হয়।

এই ক্যাম্পে মোট ৩৫ জন রোভার ও গার্ল-ইন-রোভার অংশগ্রহণ করে, যার মধ্যে ১৮ জন রোভার এবং ১৭ জন গার্ল-ইন-রোভার ছিল। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।


ক্যাম্পে বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্যক্রম আয়োজন করা হয়, যার মধ্যে ছিল হাইকিং, প্রকৃতি পর্যবেক্ষণ, সাঁতার, মানকি রোপসহ নানা অ্যাডভেঞ্চার কার্যক্রম। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জন করে এবং দলবদ্ধভাবে কাজ করার দক্ষতা বৃদ্ধি পায়।


সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের আয়োজন রোভারদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।