কওমী মাদ্রাসা বিষয়ে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে গড়িমসি করলে বিএনপি ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারাবে
-মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই

নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয়
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুইমাস অতিক্রান্ত হতে চলছে। এই সময়কালে নাগরিকের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক না। জ্বালানী সংকটের কারণে সারাদেশে হাহাকার চলছে, মৎসজীবীদের মাছ আহরণ ব্যাহত হচ্ছে জ্বালানীর অভাবে। নিত্যপণ্যের দাম আগেই জনগণের নাগালের বাইরে ছিলো এখন তা আরো বেড়েছে, হামে প্রতিদিন শিশুদের মৃত্যুর সংবাদ আসছে, আইন-শৃংখলা পরিস্থিতির আশানুরুপ উন্নতি হয় নাই। মানুষের জীবন আগের চেয়েও কোন কোন ক্ষেত্রে খারাপ হয়েছে। আমি সরকারকে বলবো, মানুষের জীবনমান সহনীয় করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।

আজ ১৩ এপ্রিল, সোমবার বরগুনা জেলার তালতলী উপজেলার মডেল মসজিদে আয়োজিত এক দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

তালতলী উপজেলা সভাপতি মাওলানা আফজল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত তারবিয়াতে পীর সাহেব চরমোনাই বলেন, সংস্কার নিয়ে বিএনপি জনরায়কে পাশকাটানোর যে কৌশল নিয়েছে তা জনগণ ভালোভাবে নেয় নাই। গণভোট অধ্যাদেশ, গুম প্রতিরোধ অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ এবং বিচার বিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল করায় সরকারের নীতি ও মনোভাব নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আওয়ামী আমলের মতো দুঃশাসন ফিরে আসার ব্যাপারে আশংকা তৈরি হয়েছে। আমরা বারংবার অনুরোধ করেছিলাম যে, গুম, মানবাধিকার ও বিচারবিভাগ সম্পর্কিত অধ্যাদেশগুলো বাতিল না করার জন্য। তারপরেও বাতিল করা হয়েছে। এখন আমরা দেখতে চাই সরকার এই বিষয়গুলোতে কি আইন করে। যদি সরকার পতিত স্বৈরাচারের মতো স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ রাখে তাহলে আমাদের আবারো রাজপথে নামতে হবে।

তারবিয়াতে বরগুনা-১ সংসদীয় আসনের এমপি মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ এর সকল বড় পর্যায়ের শীর্ষ আলেম গন উপস্থিত থেকে এই দাবি ব্যাক্ত করেন।


----------------

(এম নাফিউল কাজী / ঝালকাঠি জেলা প্রতিনিধি)