পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রনিক। তিনি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে পড়া কয়েকটি পরিবারের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ান তিনি। সহায়তা পাওয়া ব্যক্তিরা হলেন—মোঃ আকবর, মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ জয়ননা বেগম এবং হোসেন আলী। তাদের মধ্যে কেউ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আবার কেউ কৃষিজমির ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ তের হাজার টাকা করে বিতরণ করা হয়। এ সময় আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রনিক বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি।”
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও জোরদার হবে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন রনিকের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেছেন।
----------------------
(আশিকুর রহমান রনি / পঞ্চগড় প্রতিনিধি)