রাবিপ্রবি প্রতিনিধি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির সকল কার্যক্রম পরিচালনা ও নীতিনির্ধারণের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এটি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদ, যা রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির ২য় কার্যনির্বাহী পরিষদ নামে কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নির্বাচিত ৩ (তিন) জন ও মনোনীত ৮ (আট) জন সদস্যের সমন্বয়ে ১১ (এগারো) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, গঠিত এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।