চলছে পবিত্র রমজান মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারে ফল খেতে পছন্দ করেন অনেকেই। আর এই সময় মাগুরার বিভিন্ন বাজারে দেশি ফল কুলের চাহিদা বেড়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, সদর, শ্রীপুর ও শালিখার আড়পাড়া বাজারসহ বিভিন্ন জায়গায় টং দোকান ও ফলের আড়তে লাল-সবুজ নানা জাতের কুল বিক্রি হচ্ছে। ইফতারের জন্য অনেকেই কুল কিনছেন।

বর্তমানে বাজারে প্রতি কেজি কুল ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কম হওয়ায় আপেল বা আঙ্গুরের বদলে অনেকেই কুল কিনছেন। ব্যবসায়ীরা বলছেন, রমজান শুরু হওয়ার পর থেকে কুলের বিক্রি বেশ বেড়েছে।

ক্রেতাদের মতে, কুল যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর এবং দামও কম। তাই ইফতারের জন্য এটি ভালো একটি ফল।

পুষ্টিবিদরা জানান, কুলে ভিটামিন সি ও আঁশ রয়েছে, যা শরীরের জন্য উপকারী। এজন্য রমজানে অনেকেই ইফতারের টেবিলে কুল।