মাগুরা প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুইটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর প্রার্থীরা জয় পেয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
মাগুরা-১ (সদর–শ্রীপুর) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী মো. মনোয়ার হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৮৩,৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী আব্দুল মতিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৮,০৩৬ ভোট। বাংলাদেশ ইসলামী আন্দোলন–এর প্রার্থী নাজিরুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৩,৩৩৫ ভোট।
এ আসনে মোট ভোটার ৪,৩০,৭৭৫ জন, ভোটকেন্দ্র ১৫৬টি এবং ভোট পড়েছে ৬৮.৪০ শতাংশ।
মাগুরা-২ (মহম্মদপুর–শালিখা–সদরের ৪টি ইউনিয়ন) আসন:
এ আসনে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৪৭,৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী–এর প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১,১৭,০১৮ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল হাতপাখা প্রতীকে পেয়েছেন ১৬,২২৩ ভোট।
এ আসনে মোট ভোটার ৪,১৬,৬৩৪ জন, ভোটকেন্দ্র ১৪৫টি এবং ভোট পড়েছে ৬৯ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, বৃহস্পতিবার সকাল থেকে দুই আসনেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। কোথাও বড় ধরনের অনিয়ম বা সংঘাতের খবর পাওয়া