মাগুরার শ্রীপুরে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, শ্রীপুর, মাগুরা এবং আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সালেক মুহিদ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা ফয়জুর রহমান লাভু এবং আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও অতিরিক্ত মহাপরিচালক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পানি সম্পদ মন্ত্রণালয়) জনাব মোল্লা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

প্রধান নির্বাহী কর্মকর্তা (ডিএস), জেলা পরিষদ, নড়াইল জনাব মোঃ আসাদুজ্জামান;

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রীপুর, মাগুরা জনাব মোঃ আব্দুল গনি;

অফিসার ইনচার্জ, শ্রীপুর থানা, মাগুরা জনাব মোঃ শাহিন মিয়া;

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), মাগুরা জনাব প্রদ্যুত কুমার দাস;

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শ্রীপুর, মাগুরা জনাব মোঃ আব্দুর রশিদ;

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, শ্রীপুর, মাগুরা এবং আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব বিনয় কুমার পাল।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন খেলাধুলা ও মনোজ্ঞ পরিবেশনায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরো আয়োজনটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।