সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ এক অনুপ্রেরণামূলক পরিবেশের সৃষ্টি হয়। ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে অদ্য আকষ্মিকভাবে বিদ্যালয়ের দৈনিক সমাবেশে উপস্থিত হন বেলকুচি উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: রফিকুল ইসলাম মহোদয়।
সমাবেশে তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়া, শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যতে নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই ছোটবেলা থেকেই সততা, পরিশ্রম ও মানবিক গুণাবলি অর্জন করা অত্যন্ত জরুরি।” তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা উৎসাহিত হয় এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ এ ধরনের আকষ্মিক পরিদর্শন ও অনুপ্রেরণামূলক বক্তব্যকে স্বাগত জানান এবং বলেন, এতে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে।
ক্যাম্পাস প্রতিনিধি (সিরাজগঞ্জ)