জাতীয় সংসদের ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে ধানের শীষের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নী আজ সোমবার (২৯ডিসেম্বর) ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা, রনি খাতুনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় চৌগাছা-ঝিকরগাছা বিএনপির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এলাকাবাসীর সূত্রে জানা যায় তিনি এলাকার জনগণের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন এবং স্থানীয় নেতৃবৃন্দ সবাই তাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
প্রতিবেদক : শেখ রাফিন হোসেন