হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ, চুনারুঘাট উপজেলা শাখার অন্যতম সংগঠক মানবিক পল্লী চিকিৎসক, ১০ নং মিরাশী ইউ/পি'র গাতাবলা বাজার কমিটির সভাপতি ও পদক্ষেপ গণপাঠাগারের সদস্য কমরেড এম এ মালেক ক্যান্সার আক্রান্ত হয়ে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।আজ বিকাল ৪ টায় চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারে বাসদ চুনারুঘাট উপজেলা শাখার আয়োজনে কমরেড আব্দুল মালেকের এক শোকসভা অনুষ্ঠিত হয়। তাঁর অস্থায়ী পথিকৃতে পুষ্পস্তবক অর্পণ ও লাল সালাম প্রদর্শন করে শোকসভা শুরু হয়।বাসদ চুনারুঘাট উপজেলা শাখার আহবায়ক আব্দুল কুদ্দুস মজুমদারের সভাপতিত্বে এবং বাসদ হবিগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, বাসদ হবিগঞ্জ জেলার আহ্বায়ক নুরুজ্জামান তরফদার, বাসদ হবিগঞ্জ জেলার সদস্য নুরুল হুদা চৌধুরী শিবলী, এডভোকেট জুনায়েদ আহমেদ, আধুনিক লংলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, প্রয়াত আব্দুল মালেকের বড় ভাই আব্দুর রউফ, চুনারুঘাট উপজেলা শাখার সদস্য সচিব মুজিবুর রহমান ফরিদ , পদক্ষেপ গণপাঠাগারের সহসভাপতি হুমায়ুন কবির মিলন,নির্বাহী সদস্য হুমায়ুন কবির চৌধুরী, বাসদ নেতা কালা মিয়া,ওবায়দুল হক চৌধুরী সেলিম, সীমা আক্তার প্রমূখ। শোকসভায় নেতৃবৃন্দ বলেন, তিনি বাসদের দলীয় কাজে রাজপথের অন্যতম শক্তি ও সহযোদ্ধা ছিলেন।তাঁর নম্রতা ও ভদ্রতা যে কোনো মানুষকে আকর্ষন করত।তিনি দল ও নীতির প্রতি নিবেদিত কর্মী ছিলেন।রাজনীতিকে গভীর ভাবে বুঝার চেষ্টা করতেন।বিনা প্রশ্নে কোনো কিছুই মেনে নিতেন না।সমাজের অবহেলিত লাঞ্ছিত শ্রমজীবী গরীব মানুষের প্রতি মহানুভব ছিলেন।তিনি দরিদ্র অভাবি মানুষকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা দিতেন।বিজ্ঞান মনস্ক প্রগতিশীল উন্নত চিন্তার ধারক ও বাহক ছিলেন। ব্যক্তি জীবনে নিঃসন্তান ছিলেন কিন্তু আত্মীয় স্বজন ও সমাজের শিশুদেরকে নিজের সন্তান সমতুল্য আদর-স্নেহ ভালোবাসা দেওয়ার আপ্রাণ চেষ্টা করতেন।শিশুদেরকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তুলার জন্য বিনামূল্যে পড়ালেখা করানো ও বই বিতরণ করতেন।দলীয় প্রয়োজনে সব সময় উদারহস্ত ছিলেন।আজ কমরেড মালেককে হারিয়ে দলের অপূরনীয় ক্ষতি হয়েছে।কমরেড এম.এ মালেকের আদর্শ, সংগ্রাম ও চিন্তা চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে তাঁর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন করা হবে।