কুড়িগ্রামের চর বলরামপুরে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও বৃক্ষচারা বিতরণ অনুষ্ঠিত


আব্দুর রহমান

২০.১২.২০২৫ ইং 


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন বল্লভেরখাস ইউনিয়নের চর বলরামপুর গ্রামে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প ও গাছের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার দিনব্যাপী আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে দুই শতাধিক মানুষকে শীতবস্ত্র ফ্রি চিকিৎসা সেবা এবং গাছের চারা প্রদান করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সহকারী রাজস্ব কর্মকর্তা (কাস্টমস) মোঃ সাইফুল ইসলাম সোহাগ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় নাগরিক পার্টি (NCP) এর নাগেশ্বরী উপজেলার প্রধান সমন্বয়কারী মোঃ হাফিজুর রহমান খান জুয়েল।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা নাসিরা খন্দকার নিসা সভাপতি গোল্ডেন হ্যাভেন যুব সংগঠন কুড়িগ্রাম মোঃ আজিজার রহমান মাস্টার এবং হাফিজুর রহমান হৃদয় পরিচালক নয়া খবর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা মো আউয়াল ব্যাপারী।

সঞ্চালনা ও সার্বিক পরিচালনা করেন মোঃ মিজানুর রহমান মিজান চেয়ারম্যান রশিদ মন্ডল ফাউন্ডেশন।

অনুষ্ঠানটি আয়োজন করে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন।

সৌজন্যে ছিল রশিদ মন্ডল আদর্শ পাঠাগার ও রশিদ মন্ডল স্পোর্টস ক্লাব নাগেশ্বরী।

স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার দাবি জানান।