শাহরিয়ার খান নাফিজ হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় অনুষ্ঠিত উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ - এ কৃতিত্বের সঙ্গে মেধাবৃত্তি অর্জন করেছে বানিয়াচংয়ের সনামধন্য শিক্ষাপ্রতিষ্টান এন.এইচ.জাহেদ একাডেমির দুই শিক্ষার্থী—আরিয়ান খান আয়ান (৩য় শ্রেণি) ও আরহাম খান আরাবি(২য় শ্রেণি)।
এই মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে আরিয়ান ও আরাবি দুই ভাই তাদের নিজ নিজ শ্রেণিতে চমৎকার ফলাফল করে মেধাতালিকায় স্থান করে নেয়।
তাদের এ অর্জনে পরিবারের সদস্য, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন সবাই।
শিক্ষাক্ষেত্রে এমন সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে আরও উদ্দীপ্ত করবে—এমনটাই বিশ্বাস অভিভাবক ও স্থানীয় শিক্ষাবিদদের।