জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ২টি ভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হবে ২ জন শিক্ষক। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ ডিসেম্বর। 


বিভাগের নাম:ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ


পদের বিবরণ


পদের নাম: প্রভাষক


চাকরির ধরন: স্থায়ী


প্রার্থীর ধরন: নারী-পুরুষ


কর্মস্থল: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের চাকরির আবেদনপত্রের নির্ধারিত ফরমেট (ছক) মোতাবেক ০৭ (সাত) সেট আবেদনপত্র আগামী ১৭/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দপ্তরে (অফিস চালাকালীন সময়ে) ডাক/ কুরিয়ার যোগে৷ বা সরাসরি পৌঁছাতে হবে। 


আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


আবেদন ফি: ২০০ টাকা 


আবেদনের সময়সীমা: ১৭ ডিসেম্বর, ২০২৫


বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন https://rmstu.ac.bd/notice?type=2&id=803