হবিগঞ্জের শচীন্দ্র কলেজের শিক্ষার্থী রিফাত ও তার বন্ধুরা নিজের উদ্যোগে কর্মসংস্থান তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তরুণ এই উদ্যোক্তা পড়ালেখার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার সংকল্প নিয়ে ছোট পরিসরে ব্যবসা শুরু করেন। আজ সেই উদ্যোগে শুধু তিনি নিজেই নন, আরও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

রিফাত জানান, "চাকরির পেছনে না ছুটে আমি নিজেই কিছু করার চেষ্টা করেছি। শুরুটা সহজ ছিল না, কিন্তু চেষ্টা করলে সফলতা আসে।"


তার এই প্রচেষ্টা ইতোমধ্যে এলাকায় সাড়া ফেলেছে। অনেকেই তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজেদের উদ্যোগ শুরু করছেন।

 হবিগন্জ এর একজন শিক্ষক বলেন, "আমাদের ছাত্রের এই উদ্যোগ সত্যিই গর্বের বিষয়। অন্যদেরও এমন পদক্ষেপ নেওয়া উচিত।

শাহরিয়ার খান নাফিজ

হবিগঞ্জ প্রতিনিধি