মাগুরার শ্রীপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ স্কাউটস কাব হলিডে-২০২৫। শনিবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ স্কাউটস মাগুরা জেলা শাখার আয়োজনে আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।
জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস শ্রীপুর উপজেলা শাখার সম্পাদক মো. জাকিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস কমিশনার মো. বিল্লুর রহমান।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাভু, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক মো. আলিমুজ্জামান, স্কাউটস লিডার সুব্রত কর্মকার, কাব লিডার আবু হায়াত ও কোষাধ্যক্ষ মো. হাসেম আলী প্রমুখ।
দিনব্যাপী এই কাব হলিডেতে উপজেলার ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের ১৭টি কাব দলের ১০২ জন কাব শিশু ও কাব লিডার অংশ নেয়। তারা দিনজুড়ে বিভিন্ন আনন্দঘন ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিয়ে উৎসবটি প্রাণবন্ত করে তোলে।
মাগুরা জেলা প্রতিনিধি / তাসিফ জামান