গাইবান্ধা,সাদুল্লাপুর প্রতিনিধি: মো:মোজাহিদ
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ঐতিহ্যবাহী ব্যাবসা কেন্দ্র ধাপেরহাট বন্দরে চতরাহাট রোডে শুক্রবার বাদ জুম্মা আনুষ্ঠানিক ভাবে বণিক সমবায় সমিতির অফিস শুভ উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষে আলহাজ্ব মজিবর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান মেহমান হিসাবে উপস্হিত ছিলেন গাইবান্ধা-৩
পলাশবাড়ী সাদুল্যাপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু এছাড়াও বিশেষ মেহমান হিসাবে উপস্হিত ছিলেন পীরগন্জ আসনের জামাতের নমিনি মাওলানা নুরুল আমিন, এন,সিপি সাদুল্যাপুর উপজেলার আহবায়ক আতিকুর রহমান আতিক,, সাদুল্যাপুর উপজেলা যুব জামাতের সেক্রেটারী ইন্জিনিয়ার গোলাম রব্বানী রতন, ধাপেরহাট জামাতের সেক্রেটারী সুজন মিয়া সহ স্হানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বণিক সমিতির সভাপতি আপেল মাহমুদ।
এ সময় ধাপেরহাট বাজার বণিক সমবায় সমিতির সদস্য, গনমান্য ব্যাক্তি ও গণমাধ্যম কর্মীগন উপস্হিত ছিলেন।