সন্দ্বীপ, চট্টগ্রাম সংবাদদাতা 

চট্টগ্রামের সন্দ্বীপে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নগর পরিচলন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেক তৈরি বিষয়ক  প্রশিক্ষণ প্রাপ্তদের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সন্দ্বীপ পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা। 

গত সোমবার শুরু হওয়া ৪দিন ব্যাপি কেক তৈরি বিষয়ক প্রশিক্ষণে ২ ব্যাচে ৪০ জন শিক্ষার্থী কেকে তৈরি বিষয়ক হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক ছিলেন আব্দুল করিম আলো ও তানজিনা আক্তার আফ্রিন। 

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম, পৌরসভা প্রকৌশলী রবিউল ইসলাম ও প্রকল্পের প্রজেক্ট সালাউদ্দিন রনি।