দেশের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান সাউথইস্ট ইউনিভার্সিটিতে ষষ্ঠ টেক্সটাইল গবেষণা সম্মেলন (TRC 2025) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ।এটি গত ১ নভেম্বর, ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়টির তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ।সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি (CRISAT)- এর আয়োজনে সাউথইস্ট ইউনিভার্সিটির সহযোগিতায় ও মাইক্রোফাইবার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং MASCO গ্রুপের পৃষ্ঠপোষকতায় সম্মেলনটি অনুষ্ঠিত হয় ।এই বছরের সম্মেলনের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল "ইনোভেশন ইন টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন" ।
অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, গবেষক, শিল্প পেশাদার এবং স্নাতকগণ অংশগ্রহণ করেন ।তাঁরা টেক্সটাইল ও ফ্যাশন খাতের ভবিষ্যৎ গঠনের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)- এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন । সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম । সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি-র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইয়ুব নবী খান, আইটিইটি-র অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং এএসইউটিএক্স- এর কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. আনিসুর রহমান ।
অন্যান্যদের মধ্যে ছিলেন বুয়েটের অধ্যাপক ড. মো. মাহবুবুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, বিজেআরআই- এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোসলেম উদ্দিন ।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবিএল গ্রুপের গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ড. মো. ফজলে এলাহী, মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মাহবুব আলম মিল্টন ।মূল বক্তা হিসেবে যোগদান করেন নর্থামব্রিয়া ইউনিভার্সিটির ড. ইউয়ুয়ান শি ও ভার্চুয়ালি মূল বক্তা হিসেবে যোগদান করেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির ড. গাদা সোলিমান ।
দিনব্যাপী অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন- CRIST- এর প্রতিষ্ঠাতা ড. আবু সাদাত মো. সায়েম, উপদেষ্টা প্যানেলের প্রধান অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসুদ আহমেদ এবং আয়োজক কমিটির প্রধান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এএনএম আহমেদউল্লাহ ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অন্তর্দৃষ্টিপূর্ণ মূল বক্তব্য, চিন্তা-উদ্দীপক আলোচনা ও টেক্সটাইলে গবেষণা, প্রযুক্তি এবং স্থায়ীত্বের ছেদ তুলে ধরে উদ্ভাবনী প্রদর্শনী উপভোগ করেন ।এই ষষ্ঠ TRC- এর একটি প্রধান আকর্ষণ ছিল CRISAT-ASUTEX গবেষণা প্রতিযোগিতা-২০২৫ যা প্রতিভাবান টেক্সটাইল ও ফ্যাশন শিক্ষার্থীদের তাঁদের যুগান্তকারী গবেষণা উপস্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে ।আরেকটি যুগান্তকারী মুহূর্ত ছিল CRISAT ডিজিটাল ফ্যাশন রিসার্চ গ্রুপ কর্তৃক উপস্থাপিত বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল ফ্যাশন ক্যাটওয়াক- যেখানে ডিজিটাল ডিজাইন ও পোশাক ভিজ্যুয়ালাইজেশন প্রযুক্তির উত্তেজনাপূর্ণ সম্ভাবনাগুলো প্রদর্শন করা হয় ।
আয়োজক কমিটি ষষ্ঠ TRC- এর সাফল্য নিশ্চিতকারী সকল অতিথি, বক্তা, স্পন্সর, অংশগ্রহণকারী এবং স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানায় ।
অনুষ্ঠানটি একাডেমিয়া ও শিল্পের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং টেক্সটাইল ও পোশাক খাতে টেকসই উদ্ভাবন প্রচারের জন্য CRISAT- এর প্রতিশ্রুতি ব্যক্ত করে বলে সকলে মনে করেন ।
তাসকিন ইমরান খান,
সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক