মোঃ মেহেদী হাসান রিফাত 

ক্যাম্পাস প্রতিনিধি 

(সিরাজগঞ্জ):

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনে আজ মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ সকাল ৮টার দিকে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীরা রেল অবরোধ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী এ অবরোধের কারণে ঢাকাসহ উত্তর ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা দাবি জানান, ৮০৫-৮০৬ চিলাহাটি এক্সপ্রেস, ৭৭১-৭৭২ রংপুর এক্সপ্রেস এবং ৭৭০ ধূমকেতু এক্সপ্রেস যেন উল্লাপাড়া রেলস্টেশনে যাত্রাবিরতি দেয়। দীর্ঘদিন ধরে এই দাবি জানানো হলেও তা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তাদের।

সকাল ৮টা থেকে উল্লাপাড়া ডিগ্রি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে রেললাইনে অবস্থান নেন। এতে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্টেশন মাস্টার মুসুম আলী খান জানান, অবরোধের কারণে রাজশাহী ছেড়ে আসা ঢাকা-গামী বনলতা এক্সপ্রেস সিরাজগঞ্জের লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকে থাকে। এছাড়া অন্যান্য আন্তঃনগর ও মালবাহী ট্রেনও বিভিন্ন স্টেশনে থেমে পড়ে।

অবরোধ চলাকালে যাত্রীরা ভোগান্তিতে পড়েন এবং কেউ কেউ ক্ষো