দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ সাউথইস্ট ইউনিভার্সিটি ঘিরে রয়েছে মাদকের আড্ডাস্থল ।বিকেল হলেই ইউনিভার্সিটির আশেপাশে জড়ো হতে থাকে বিভিন্ন বয়সী মাদকসেবীরা ।এদের বেশিরভাগেরই পরিচয়   

নানা যানবাহনের ড্রাইভার ।আজ নিয়ে বেশক'দিন হলো এখানে এই অবস্থা । 


ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে, পেছনে, ডানে ও বামে তথা চারিপাশে মাদকের ভয়াল আড্ডা ।এতে প্রতিনিয়ত বিঘ্নিত হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ । 


অনেকসময় সকালবেলাও অনেক নাম-পরিচয়হীন লোকদেরকে এখানে নেশা করতে দেখা যায় ।বিশেষত সন্ধ্যারাতে এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়ে সকলে । 


গাঁজা, মদ, ইয়াবার মতো মাদকদ্রব্যের ছড়াছড়ি এই সাউথইস্ট ইউনিভার্সিটির আশেপাশে । 


প্রত্যক্ষদর্শীরা জানান, এদেরকে কেউ কিছু বলার নেই ।প্রশাসনের চোখের সামনেই এরা প্রতিনিয়ত সুশৃঙ্খল পরিবেশ বিনষ্ট করছে ।তাছাড়া সাউথইস্ট ইউনিভার্সিটির চারিপাশে এভাবে মাদকের আখড়া বসতে থাকলে শিক্ষার্থীদের নৈতিকতা কোথায় গিয়ে দাঁড়াবে- তাই সকলের প্রশ্ন ।

তাসকিন ইমরান খান, 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিবেদক