বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুরের শিবচর উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।


আজ (মঙ্গলবার ২৮ শে অক্টোবর)সকালে শিবচর উপজেলার (পাঁচ্চর বাজার) এলাকায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। জনগণের সেবাই যুবদলের প্রধান অঙ্গীকার।”


ফ্রি মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকগণ সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।


শিবচর উপজেলা যুবদলের নেতারা জানান, ভবিষ্যতেও মানবসেবামূলক এমন কর্মসূচি নিয়মিতভাবে চালিয়ে যাবে সংগঠনটি।

মাদারীপুর শিবচর প্রতিনিধি।

সাগর কর্মকার।