সন্দ্বীপের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালাপানিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কার্গিল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল আজম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ ও সরকারি হাজী এ.বি. কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল আকতার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শরফুল আজাদ শিবলু সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মাস্টার নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য এবং সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. মোজাম্মেল হোসেন, সদ্য অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক জনাব হুমায়ুন কবির, সিনিয়র শিক্ষক মাস্টার আবু তাহের, কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সানাউল্লাহ, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার রিদওয়ানুল বারী, এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুর রহমান রিপন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাস্টার শহীদ শারওয়ার রাসেল এবং বিশিষ্ট ব্যবসায়ী ও এনাম নাহার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আসিফ আকতার। মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সদস্য সচিব মনিরুল ইসলাম, মধ্য কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন নন্দী, দক্ষিণ কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, ভুঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ ছানাউল্ল্যা, শিক্ষক সাকিল উদ্দিন, মনিরুল হোসেন, মোশারফ হোসেন সহ অনেকেই
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন।খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও পরিচালনা পরিষদের সদস্য মো. শফিকুল আজম।
ধারাভাষ্যে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাস্টার নিজাম উদ্দিন এবং প্রাক্তন ছাত্র ও সংবাদকর্মী জাহিদুল ইসলাম শিহাব।
দিনব্যাপী আয়োজিত এই ফাইনাল খেলায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সন্দ্বীপ ( চট্টগ্রাম) প্রতিনিধি