২৮ অক্টোবর(মঙ্গলবার) বিকালে ঝিনাইদহ, মহেশপুরের যাদবপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণসংযোগের আয়োজন করেন।
জামায়াতের নেতৃবৃন্দরা সন্ধ্যার পর অভিযোগ করেন জামায়াতের শান্তপূর্ন প্রোগ্রাম শেষ হলে যে যার এলাকায় যাওয়ার জন্য বিছিন্ন হলে হঠাৎ জামায়াতের নেতৃবৃন্দদের উপর হামলা করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। এবং এই হামলায় ২ জন গুরুতর আহত হলে তাকে মহেশপুর সরকারি হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
জামায়াতের নেতৃবৃন্দ'রা আরও বলেন এর আগেও মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন ও যাদবপুর ইউনিয়নের মহিলা সমাবেশে মহিলাদের উপর হামলা করেছিলো বিএনপি'র নেতা-কর্মী'রা। এই বিষয় থানায় মামলা দিলেও সঠিক বিচার এখনো পান নি তাঁরা।
মো: জিত বাবু, মহেশপুর(ঝিনাইদহ)