সাউথইস্ট ইউনিভার্সিটিতে আইন বিভাগের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে ।সোমবার টুর্নামেন্টটির উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক আনিকা নওরিন । abc
দুই দিনব্যাপী এই "ইন্ট্রা ল' ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট-২০২৫; সিজন ২" অনুষ্ঠিত হচ্ছে জাফ এরিনা ও একাডেমি ।
ইউনিভার্সিটির আইন বিভাগের ৫৮ ব্যাচ এই টুর্নামেন্টের আয়োজন করেছে ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলেন আয়োজক ৫৮ ও ৫৯ ব্যাচ ।প্রথম ম্যাচে ৫৮ ব্যাচ ১-০ গোলে বিজয়ী হয় ।টুর্নামেন্টে সর্বমোট ১০টি ব্যাচ থেকে ১০টি টিম অংশগ্রহণ করে ।
ফাইনাল ম্যাচে এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম । উপস্থিত থাকবেন আইন বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল ইসলাম এবং সাউথইস্ট স্পোর্টস ক্লাবের মডারেটর রিগ্যান আহমেদ ।
তবে, এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ফাইনাল ম্যাচের খবর সম্পর্কে কিছু জানা যায়নি ।
প্রতিবেদক: তাসকিন ইমরান খান, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়