সাউথইস্ট ইউনিভার্সিটিতে IQACএর কর্মশালা অনুষ্ঠিত   


তাসকিন ইমরান খান 

সাউথইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

সাউথইস্ট ইউনিভার্সিটি(SEU)এর IQAC গত ৭ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে "From Compliance to Excellence: Understanding BAC Standards and Evidence"শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে ।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন ।অনুষ্ঠানে ইউনিভার্সিটির বিভিন্ন স্কুলের ডিন ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. আবুল বরকত মোল্লা সাঈদ উদ দৌলাও‌ যোগ দেন । 

কর্মশালাটি পরিচালনা করেন আইকিউএসি-এর পরিচালক  ড. এ. কে. এম. মাসুম এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. সানজিদা চৌধুরী । 

ব্যবসায় প্রশাসন, ইংরেজি, বাংলা, অর্থনীতি, আইন এবং ফার্মেসি বিভাগের অনুষদ সদস্যরা উৎসাহের সাথে অংশগ্রহণ করেন । 

কর্মশালাটি একাডেমিক উৎকর্ষ অর্জন এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল(BAC) মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ করার জন্য অন্তর্দৃষ্টি এবং সর্বোত্তম অনুশীলন ভাই করে নেওয়ার জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করে ।